মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো। তাই মৎস্যসম্পদ রক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই।
মৎস্য খাত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি- প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে।
কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। মৎস্য উৎপাদনে দেশের দ্বিতীয় স্থানে থাকা এই জেলায় বন্যার পানিতে ভেসে গেছে অন্তত ৪০০ কোটি টাকার মাছ। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ শ ৩৬ একর জমিতে তৈরি করা মাছের ঘেরসহ মাছ চাষের আড়াই হাজারেরও বেশি পুকুর ও দিঘী। তবে বন্যা যত দীর্ঘস্থায়ী হবে ক্ষতির পরিমাণ তত বাড়বে বলে জানিয়েছেন মৎস্য চাষিরা।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, মৎস্য খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্মুক্ত জলাশয়ের টেকসই সংরক্ষণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাংলাদেশকে মৎস্য খাতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে।বৃহস্পতিবার জেনেভায় হোটেল প্রেসিডেন্টের সভাকক্ষে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে ডব্লিউটিও-এর মহাপরিচালক ড. ওকোনজো ইওয়েলা এ কথা বলেন।
বাংলাদেশ থেকে সীফুড আমদানি এবং বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগের জন্য বিদেশি আমদানিকারক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে বাগেরহাটে প্রায় আট হাজার মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশীয় পুষ্টির চাহিদা পূরণ করে অর্থনীতির চাকাকে সচল রাখতে মৎস্য খাতকে আরো সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।